দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন মিয়া রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তিনি এ ঘোষণা দেন। ভিডিওতে তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওর সঙ্গে হোসেন মিয়া লেখেন, ‘আমি ধ্বংস হইনি, আমাকে ধ্বংস করা হয়েছে টাকা আর ষড়যন্ত্রের সিস্টেমের কাছে। আমার কাছের মানুষগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমার রাজনৈতিক লড়াই ছিল বিএনপি, যুবদল এবং চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী জালাল সাহেবের জন্য।’

হোসেন মিয়ার অভিযোগ, বিএনপি ও আওয়ামী লীগের দোসরদের যোগসাজশে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

ভিডিও বার্তার শেষে হোসেন মিয়া বলেন, ‘আমি হাসির পাত্র হয়েছি, তবে সত্যই বলেছি। যে বুঝবে, সে একদিন বুঝবেই।’

এ বিষয়ে কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক রফিক তাতী যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়– গ্রাম্য সালিশে হোসেন মিয়ার প্রতি অপমানজনক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যমূলক অপমান অগ্রহণযোগ্য এবং পরিকল্পিত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু জানান, ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত দুঃখজনক। সংগঠনে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি হোসেন মিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর