খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা আটক

খাগড়াছড়িতে জেলা ডিবি পুলিশ ও সদর থানা-পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতা আটক করা হয়েছে। শনিবার রাতে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম

খাগড়াছড়িতে জেলা ডিবি পুলিশ ও সদর থানা-পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতা আটক করা হয়েছে। শনিবার রাতে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- জেলা যুবলীগের ১ নম্বর সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও পৌর যুবলীগ নেতা মো. রুবেল। 

পুলিশ জানায়, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ও জেলা ডিবি পুলিশের ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে অপারেশন ডেভিড হান্ট ফেজ-টু এর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যুবলীগ নেতা বোরখান উদ্দিন চৌধুরী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে শান্তি নগর থেকে এবং যুবলীগ নেতা মো. রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কায় কিসলু জানান, আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়েছে। 

ওসি জানান, সাধারণ মানুষের জান-মাল রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ফেজ-টু অপারেশন চলমান থাকবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর