‘যারা স্বাধীনতাকে স্বীকার করে না, তারা রং পাল্টিয়ে বিজয় দিবস পালন করে’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা একাত্তর সালের যুদ্ধকে স্বীকার করে না, যারা একাত্তর সালের স্বাধীনতাকে স্বীকার করে না, তারা আবার নতুন রূপ নিয়ে, রং পাল্টিয়ে বিজয় দিবস পালন করেন। কিন্তু একাত্তর সালে রাজাকার-আল বদর নিয়ে এদেশের মানুষকে হত্যার জন্য ক্ষমা চাওয়ার আগে মানুষ তাদেরকে কোনদিনও ক্ষমা করবে না।

আজ বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়েজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। 

নির্বাচনকে কেন্দ্র করে কিছু লোক ঘরে ঘরে বেহেস্তের টিকিট বিক্রি করছে উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, পুরুষ যখন ঘরে থাকেনা তখন তারা ঘরে ঢুকে মহিলাদেরকে ওয়াদা করায় এই মার্কায় ভোট দিলে বেহেস্তে যাবেন। কেউ ধর্মের নামে অনৈইসলামিক কাজ করলে সেটা মানুষ কোনদিনও গ্রহণ করবে না বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদেরকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।  

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর