খাগড়াছড়িতে ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইটভাটার শ্রমিক ও মালিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষেরা। 

রোববার সকালে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করে বিক্ষোভ করে শ্রমিকরা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ চলে দুপুর দেড়টা পর্যন্ত। 

বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ ছিল যাত্রী ও পন্যবাহী যানবাহন চলাচল। এর ফলে সৃষ্ট যানজটে জনভোগান্তি তৈরি হয়।

এসময় বিক্ষোভাকারী  বলেন, ‘চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে, তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারিভাবে শত শত কোটি টাকার প্রকল্প ইটের অভাবে থমকে আছে।’ 

ইটভাটা মালিকেরা খাগড়াছড়িতে পরিবেশের সকল নিয়ম-কানুন মেনেই ইটভাটা পরিচালনা করার জন্য প্রশাসনের অনুমতি চান। 

এসময় খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সভাপতি মোঃ রাজ্জাক, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি  মোঃ ইব্রাহিমসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলার ইটভাটা শ্রমিক ও মালিকেরা। এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন যে, বিষয়টি তিনি উধ্বর্তন কতৃপক্ষের নজরে আনবেন।

প্রসঙ্গত পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সম্প্রতি জেলার সকল ইটভাটা বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর