এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতা-কর্মী 

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে জেলা বিএনপিতে যোগদান করেছেন ৩ শতাধিক নেতা-কর্মী। সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এনসিপির খাগড়াছড়ির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে প্রায় ৩ শতাধিক সদস্য বিএনপিতে যোগ দেন।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম

যোগ দেওয়া নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে জেলা বিএনপিতে যোগদান করেছেন ৩ শতাধিক নেতা-কর্মী। সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এনসিপির খাগড়াছড়ির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে প্রায় ৩ শতাধিক সদস্য বিএনপিতে যোগ দেন।

এ সময় বিএনপিতে যোগ দেওয়া নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 

এনসিপির খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপি জামায়াতে ইসলামীর নির্বাচনী জোট করে। বিষয়টি মেনে নিতে পারেনি অধিকাংশ নেতা-কর্মী। ক্ষুব্ধ হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি। স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।’

বিএনপিতে যোগ দিয়েছেন এনসিপির ৩ শতাধিক নেতা-কর্মী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া যোগদানকৃত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সাংসদ নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’ 

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেল বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর