কক্সবাজারে এরশাদুল হাবিব হত্যাকাণ্ডে ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব হত্যাকাণ্ডে ৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত এই আদেশ দেন। একই মামলায় ৪ আসামীকে খালাস দিয়েছে আদালত। 

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় স্থানীয় একটি স্কুলে ইফতার পার্টি শেষে বাড়ী ফিরছিলেন এরশাদুল হাবিব। এসময় জমি নিয়ে বিরোধের জেরে আসামী জাহেদুল ইসলাম ফরহাদ, আবু এরশাদ জুয়েল, রুস্তম আলী এবং আবদুল্লাহ আল মামুন সোহেল পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁর উপর হামলা চালায়। আসামীরা হাবিবকে কুপিয়ে জখম করার পাশাপাশি গুলিও করে। পরে হাবিবের স্বজনরা তাঁকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে। 

এই ঘটনায় একই বছরের ১৭ অক্টোবর বাদী হয়ে মামলা করেন নিহত এরশাদুলের মা। পরে পুলিশ তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার এই মামলায় রায় ঘোষনা করেন আদালত। 

রায়ে চার্জশীটভুক্ত আসামী আজহারুল ইসলাম ছোটন, তৌহিদুল ইসলাম আরাফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ এবং মোঃ সৈয়দের বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় আদালত তাঁদেরকে খালাদের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে জাহেদুল ইসলাম ফরহাদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর