মুচলেকায় ছাড়া পেলেন চাকসু নেতাদের হাতে আটক চবি শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আওয়ামীপন্থি শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ প্রক্টর কার্যালয় থেকে মুচলেকায় দিয়ে ছাড়া পেয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-আন্দোলনের বিরোধিতা, গণহত্যাকে সমর্থন ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তাঁকে আটকে করে চাকসু ও শিবিরের নেতারা।

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আওয়ামীপন্থি শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ প্রক্টর কার্যালয় থেকে মুচলেকায় দিয়ে ছাড়া পেয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-আন্দোলনের বিরোধিতা, গণহত্যাকে সমর্থন ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তাঁকে আটকে করে চাকসু ও শিবিরের নেতারা।

গতকাল শনিবার দুপুরে আটকের পর তাঁকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছাড়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

প্রক্টর জানান, তাঁর বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি পৃথক তদন্ত চলমান রয়েছে। এসব তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসা থেকে তাঁকে বিরত থাকতে বলা হয়েছে। এই মর্মে তিনি মুচলেকা দিয়েছেন।

এর আগে শনিবার ভর্তি পরীক্ষা চলাকালে তাঁকে আইন অনুষদ থেকে আটক করে চাকসু ও শিবিরের নেতারা। ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন করতে ওইদিন তিনি ক্যাম্পাসে যান। তাঁর উপস্থিতির বিষয়টি জানতে পেরে চাকসু নেতারা তাঁকে আটক করতে আইন অনুষদে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও তে দেখা যায়, এ সময় তিনি টের পেয়ে আইন বিভাগের সামনের পথ ব্যবহার না করে পেছনের একটি রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পালানোর সময় চাকসু নেতারা তাঁকে ধরে ফেলেন। এ সময় তাঁকে টানা হেঁচড়াও করতেও ওই ভিডিও তে দেখা গেছে। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর