খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৬১ নেতা-কর্মী

খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শনিবার রাত ৮ টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার বাসভবনে এ যোগদানের আয়োজন করা হয়।

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শনিবার রাত ৮ টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার বাসভবনে এ যোগদানের আয়োজন করা হয়।

যোগদান করা জাতীয় পার্টির নেতা-কর্মীরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুল তোড়া তুলে দেন। পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপি নেতা-কর্মীরা। বিএনপিতে যোদ দেওয়া ৬১ জনের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভপতি মো. চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজ রয়েছেন।

মো. চান মিয়া ও খলিলুর রহমানসহ নেতা-কর্মীরা বলেন, ‘ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সে সময় আমাদের এলাকায় সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আমরা আজ বিএনপিতে যোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, ‘কয়েকজন দল পরিবর্তন করতেই পারে। তারা কেউ গুরত্বপূর্ণ পদে ছিল না।  ফলে এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পরবে না। দল পরিবর্তনকারীদের মধ্যে শুধু একজনই এক্টিভ ছিল বাকিদের আমি চিনিই না’

   

 

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর