সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল ১০টার দিকে নাফ নদীতে এ মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল ১০টার দিকে নাফ নদে এ মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. হানিফ। তিনি টেকনাফের হোয়াইক্যং লম্বা বিল এলাকার ফজল করিমের ছেলে। মাইন বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হানিফ ওই এলাকায় একটি মাছের প্রজেক্টে কাজ করতেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, মূলত নাফ নদীতে মাছের ঘেরে কাজ করার সময় যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। নাফ নদ ও আশপাশের এলাকায় এখনো মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।

গত বছরের ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার টহল দেওয়ার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পেতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন নামের এক বিজিবি সদস্য। ১৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
লোডিং...

এলাকার খবর