কয়েক শ ঘর পুড়িয়ে থামল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আগুন

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক শ ঘরবাড়ি পুড়ে গেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক শ ঘরবাড়ি পুড়ে গেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।’

রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা জানান, প্রায় সময় ক্যাম্প অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি বলে জানিয়েছেন তারা।

এদিকে গেল ২৫ ও ২৬ ডিসেম্বর উখিয়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় হাসপাতালসহ ৫০টি বসতবাড়ি।

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি...
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ দাবি করেন...
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানোর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর কাকরাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না জামায়াতে ইসলামী।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর