ফুটবল খেলার মাঠে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কিশোরের

ফেনীর সোনাগাজীতে খেলার মাঠে বিদ্যুতায়িত সাইদ হোসেন নূর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সাতাবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম

ফেনীর সোনাগাজীতে খেলার মাঠে বিদ্যুতায়িত সাইদ হোসেন নূর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সাতাবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

সাইদ মতিগঞ্জ ইউনিয়নের সাতাবাড়িয়া এলাকার নাছির আহমেদের ছেলে। সে মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইদ রাতে সাতাবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ির পাশে মিনিবার ফুটবল খেলে। খেলা শেষে বিদ্যুতের একটি লাইন খুলতে গিয়ে অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। তাৎক্ষণিক আশপাশে থাকা অন্য কিশোররা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় বাসিন্দা রকি আহমেদ নেহাল বলেন, সাইদ হোসেন নূর অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে ছিল। সকলের সঙ্গে সে ভালোভাবে মিশত। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে। 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর