চাঁদপুরে হাসপাতালে পুলিশ পাহারায় থাকা আসামি লাপাত্তা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম

চাঁদপুরে প্রস্রাবের কথা বলে পুলিশের পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন চুরির মামলার এক আসামি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম ইসমে আজম খান ওরফে সোহাগ। তিনি চাঁদপুর শহরের বাসিন্দা। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এএসআই (নিরস্ত্র) শহিদুল, কনস্টেবল রোকন ও দেলোয়ারের হেফাজত থাকাকালীন এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর মডেল থানার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় চোর সন্দেহে আটক এবং মারধরের শিকার হন আসামি ইসমে আজম খান ওরফে সোহাগ। খবর পেয়ে এসআই (নিরস্ত্র) স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে তাকে গ্রেপ্তার করে। চাঁদপুর সদর মডেল থানায় নেওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রস্রাবের কথা বলে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যান পুলিশি পাহারায় থাকা ওই আসামি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে পালিয়ে যাওয়া আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর