গণসংযোগের সময় মুখোমুখি বিএনপি-জামায়াতের প্রার্থী, ভাই বলে করলেন কোলাকুলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনের বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীরাও ছুটছেন ভোটারের কাছে। গণসংযোগের সময় দেখা হয়ে যায় দুই প্রার্থীর। গাড়ি থামিয়ে একজন আরেকজনে ভাই সম্বোধন করে কোলাকুলি করেন এবং একজন আরেকজনের জন্য শুভ কামনা জানান। 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনের বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীরাও ছুটছেন ভোটারের কাছে। গণসংযোগের সময় দেখা হয়ে যায় দুই প্রার্থীর। গাড়ি থামিয়ে একজন আরেকজনে ভাই সম্বোধন করে কোলাকুলি করেন এবং একজন আরেকজনের জন্য শুভ কামনা জানান।

সোমবার ফেনীর দাগনভুঁইয়া উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর গ্রামের কাজীরপুল নামক স্থানে দেখা হয় বিএনপির ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও জামায়াতে ইসলামীর প্রার্থী মিন্টু ফখরুদ্দিন মানিক।

এদিকে এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নিয়ে প্রশংসা করছেন নেটিজেনরা। 

ভিডিওতে দেখা যায়, ফেনী-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গণসংযোগকালে তারই প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এ সময় গাড়ি থেকে নেমে একজন আরেকজনে ভাই সম্বোধন করে কোলাকুলি করেন। মিন্টু ফখরুদ্দিন মানিককে জড়িয়ে ভাই সম্বোধন করে পরস্পর পরস্পরকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিএনপি প্রার্থী বলেন, ‘আপনি এই এলাকায় প্রচার করছেন জেনে আমি অন্য দিকে যাচ্ছি।’ অন্যদিকে জামায়াত প্রার্থী বলেন, ‘আপনি যে এলাকায় প্রচারে যাবেন ওই সময় আমাকে জানালে আমি ওই এলাকা এড়িয়ে অন্যদিকে যাবো।’

এরপর রামনগর ও সিন্দুরপুর ইউনিয়নের প্রায় ২০টি স্থানে গণসংযোগ করেন আবদুল আউয়াল মিন্টু। এ সময় তিনি বলেন, ‘এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এই জন্য এলাকাবাসীর সহযোগিতা চাই।’

বিএনপির এই প্রার্থী বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ধরনের শঙ্কা নেই, শান্তিপূর্ণভাবে গণসংযোগ অব্যাহত রাখছি। এমপি নির্বাচিত হলে দাগভুঁইয়া-সোনাগাজীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানান তিনি।

এদিকে জামায়াতের প্রার্থী মিন্টু ফখরুদ্দিন মানিক বলেন, ‘নির্বাচনের সময় আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রতিযোগী থাকবে। সেই প্রেক্ষিতে একজন আরেকজনকে ছাড় দিয়ে নির্বাচনী প্রচারণায় আরও উৎসবমূখর করার জন্য কাজ করছি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন, সে ক্ষেত্রে কোনো দ্বিধা বিভক্তি নেই।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর