মিয়ানমার সীমান্তে ফের আরাকান আর্মির গুলি, এবার দুই কিশোর আহত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে জীম্বংখালী এলকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, জীম্বংখালী বিজিবির বিওপি  পোস্ট থেকে  আনুমানিক ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমারের ভেতরে নাফ নদীর জলসীমায় আরাকান আর্মির দখল করা জি বিন চুং পোস্ট থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির সাথে মিয়ানামারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলি বাংলাদেশের হোয়াইক্ষ্যং এলাকায় এসে পড়ে। এতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়। দুজনকেই কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গুলিবিদ্ধরা হলেন মো. সোহেল ও মোহাম্মদ ওবাইদুল। তারা টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ৬৪ বিজিবি অধিনায়কের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১১ জানুয়ারি বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়। 

 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর