চট্টগ্রামে জামায়াতের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, বিএনপির কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামের খুলশিতে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরীর আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয় এবং একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

চট্টগ্রামের খুলশিতে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরীর আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয় এবং একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এ ঘটনায় পরস্পরকে দায়ী করেছেন দল দুটির নেতারা। জামায়াতে ইসলামীর দাবি, তাদের নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা করে বিএনপি নেতা-কর্মীরা। এতে তাদের সাতজন আহত হয়েছেন।

অপরদিকে বিএনপির দাবি, আমবাগানে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ অফিসে এসে ভাঙচুর ও সেখানে অবস্থানরত নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে চট্টগ্রাম–১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালী বলেন, ‘আমাদের কর্মী-সমর্থকেরা গণসংযোগ ও মিছিল নিয়ে বিএনপির অফিস অতিক্রম করার সময় তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে হামলা করে। প্রথমে পাথর নিক্ষেপ করে। এ সময় মিছিলের পেছনে থাকা সাতজনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করা হয়।’

তিনি বলেন, ‘আমরা প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। আইন নিজের হাতে তুলে নিতে চাই না। তবে ওনারা যদি ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেন তাহলে আমরাও অধৈর্য হয়ে যাব।’

এ বিষয়ে চট্টগ্রাম–১০ আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমানের অনুসারি ও নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন বলেন, ‘আমাদের লোকজন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের অফিসে বসে আড্ডা দিচ্ছিল। এসময় টাইগারপাস এলাকা থেকে বহিরাগতরা মিছিল নিয়ে এসে অতির্কিতভাবে অফিসে ঢুকে ভাঙচুর করে এবং আমাদের লোকদের মারধর করে। তখন আমাদের লোকজন প্রতিরোধ করে। তখন দুইপক্ষে মারামারি হয়েছে। বহিরাগতরা এসে মারধর করায় তারাও বহিরাগতকে মারধর করে। বহিরাগতরা কারা সেটা আমাদের লোকজন জানত না। এখন জামায়াত যদি দাবি করে তারা জামায়াত, তাহলে বসে সমাধান করা যাবে।’

তবে এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর