বাঁচানো গেল না নলকূপ থেকে উদ্ধার শিশুটিকে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার করা ৩ বছরের শিশু মিসবাহ মারা গেছে। উদ্ধারের পর চিকিৎসার জন্য শিশুটিকে  হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য জানান। 

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার করা ৩ বছরের শিশু মিসবাহ মারা গেছে। ছবি: ইনডিপেনডেন্ট পুলিশ জানায়, বিকেলে উপজেলার জয়নগর এলাকায় বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু মিসবাহ। শুরুতে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টার পর শিশুটি উদ্ধার হয়। পরে নেওয়া হয় হাসপাতালে। 

স্থানীয়রা জানায়, ৪ বছর আগে শিশুটির ঘরের ৩০ থেকে ৪০ ফুট দূরে সরকারিভাবে গভীর নলকূপের জন্য গর্ত খোঁড়া হয়। তবে নলকূপ বসানো হয়নি। ওই গর্তের ১২ ফুট নিচে পড়ে যায় শিশুটি।  

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। 

এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে মারা যায় শিশু সাজিদ।

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর