ফেনীতে এখনও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র, নির্বাচন ঘিরে বাড়ছে শঙ্কা

ফেনীতে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অনেক প্রাণঘাতী অস্ত্র এখনও উদ্ধার হয়নি। জব্দ হয়নি অভ্যুত্থানের সময় ব্যবহৃত বেশিরভাগ অবৈধ অস্ত্রও। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিপজ্জনক এসব অস্ত্র এখনও নিয়ন্ত্রণের বাইরে। জাতীয় নির্বাচন ঘিরে তাই নিরাপত্তা নিয়ে জনগণের মনে শঙ্কা বাড়ছে।

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

ফেনীতে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অনেক প্রাণঘাতী অস্ত্র এখনও উদ্ধার হয়নি। জব্দ হয়নি অভ্যুত্থানের সময় ব্যবহৃত বেশিরভাগ অবৈধ অস্ত্রও। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিপজ্জনক এসব অস্ত্র এখনও নিয়ন্ত্রণের বাইরে। জাতীয় নির্বাচন ঘিরে তাই নিরাপত্তা নিয়ে জনগণের মনে শঙ্কা বাড়ছে।

জানা গেছে, ফেনীতে ছাত্র-জনতার আন্দোলন দমাতে নির্বিচার গুলি চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে এই জেলায় মারা যায় অন্তত আটজন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থানা থেকে লুট হয় ৩৩টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে ৫টি পিস্তল ও ২টি শটগান এখনও উদ্ধার হয়নি। ১৭ মাসেও হদিস মেলেনি অভ্যুত্থানের সময় ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রের। জাতীয় নির্বাচনে এসব অস্ত্র বড় ঝুঁকি, বলছে দলগুলো। 

ফেনী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ‘এসব অস্ত্র দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। সেগুলো তো এখনও উদ্ধার করা হয়নি, আবার থানা থেকেও অস্ত্র লুট হয়ে গেছে। অতিসত্বর এসব অস্ত্র এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার করা অত্যন্ত প্রয়োজন।’ 

ফেনী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফখরুদ্দিন মানিক বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আশাবাদী, কিন্তু আশঙ্কার জায়গা থেকে মুক্ত হতে পারিনি। কারণ এখনও পর্যন্ত এখানে এজাহারভুক্ত সন্ত্রাসী যারা আছে বা অতীতেরও যারা সন্ত্রাসী আছে তারা ঘুরে বেড়াচ্ছে।’ 

অস্ত্র উদ্ধার না হওয়ায় ক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। লাইসেন্স করা মাত্র ৯৫টি অস্ত্র জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জুলাই আন্দোলনে অংশ নেওয়া এক যুবক বলেন, ‘আন্দোলনের সময় আমাদের থানা থেকে লুক হওয়া অস্ত্রগুলো এখনও কোনোভাবে জব্দ করা হয়নি।’

ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম বলেন, ‘২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং সাতটি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এ নিয়ে আমরা গোয়েন্দা কার্যক্রমসহ অভিযান অব্যাহত রেখেছি।’

তিনি আরও বলেন, ‘এর বাইরে ৪ আগস্টের ঘটনায় কিছু ফুটেজ আমরা দেখেছি। সেখানে অনেকগুলো অস্ত্র ব্যবহার হয়েছে। এগুলো থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করেছি।’

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে, দাবি প্রশাসনের। 

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ‘জেলা পুলিশ, আর্মি এবং র‍্যাব যত অভিযান করছে আমরা এ বিষয়ে সচেতন আছি। এ বিষয়ে যদি নির্দিষ্ট তথ্য পাওয়া যায় তাহলে আমাদের অভিযান আরও বেশি সফল হবে।’

লুট অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় সাধারণ মানুষ।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর