কুমিল্লা ও চাঁদপুরের ১৪ আসনে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত 

‘কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তায় প্রয়োজন অনুসারে বাড়তি সদস্য মোতায়েন হতে পারে। ২২টি উপজেলায় ২২টি বেজক্যাম্প স্থাপন হবে।’

 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

১ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা ও চাঁদপুরে মোতায়েন হবে বিজিবি। এই দুই জেলার ১৪টি সংসদীয় আসনে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে জানিয়েছেন ১০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। বৃহস্পতিবার কুমিল্লায় ১০ ব্যাটালিয়ন বিজিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘কুমিল্লা-৩ ও কুমিল্লা-৫ আসন ব্যতীত ৯ টি আসনে এবং চাঁদপুরের ৫টি আসনে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি মোতায়েন থাকবে। ১৪টি আসনে ৪৭ প্লাটুনে ৭৫০ জন বিজিবি মোতায়েন হবে।  প্রতি উপজেলায় ১টি ক্যাম্প ও অন্তত দুই প্লাটুন, অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় ৩ প্লাটুন মোতায়েন থাকবে। প্রতি জেলা ও উপজেলায় নিজস্ব মনিটরিং সেল থাকবে। প্রয়োজন অনুসারে ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হবে। কুমিল্লা-৩ ও কুমিল্লা-৫ আসনে ৬০ ব্যাটালিয়ন বিজিবি থেকে সদস্য মোতায়েন হবে।’

বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তায় প্রয়োজন অনুসারে বাড়তি সদস্য মোতায়েন হতে পারে। ২২টি উপজেলায় ২২টি বেজক্যাম্প স্থাপন হবে।’

 

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর