৫৫ বছর ধরে ভোটকেন্দ্রে যাননি যে ইউনিয়নের নারীরা, এবার কেন্দ্রমুখী করতে নানা উদ্যোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

৫৫ বছর ধরে ভোট দেন না চাঁদপুরের ফরিদগঞ্জের একটি ইউনিয়নের নারীরা। সব প্রস্তুতি থাকার পরও তারা ভোটকেন্দ্রে যান না। তবে এবার আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীদের কেন্দ্রে নিতে নানা উদ্যোগ নিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মী ও নির্বাচন কমিশন। 

প্রায় ৩ দশক ধরে ভোটকেন্দ্রে যান না চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। স্থানীয়রা জানান, ১৯৬৯ সালে ভারতের জৈনপুর থেকে ওই এলাকায় আসেন মওদুদ হাসান জৈনপুরী নামের একজন পীর। সেসময় কলেরা রোগের মহামারি থেকে বাঁচতে তিনি সব ধর্মের নারীদের পর্দা করার পাশাপাশি ভোটকেন্দ্রে না যাওয়ার পরামর্শ দেন। এরপর থেকেই ভোট দেন না ওই এলাকার নারীরা। 

ভোট না দেওয়া প্রসঙ্গে স্থানীয় এক নারী ভোটার জানান, 'ভোট দেওয়া নিষেধ তো। আমরা কখনও আসলে দেই নাই আর কি।' আরেক জন বলেন, 'আগে হুজুরে মানা করা হয়েছে, এ কারণে দেওয়া হয় নাই।' 

অনেকে আবার পরিবারের রীতি অনুযায়ী ভোট দেননি। 'ছোটবেলা থেকেই কখনও দেখি নাই যে আমাদের মা-কাকিরা ভোট দিয়েছেন। এই ইয়ে (রীতি) অনুযায়ী আমরা কখনও ভোট দিতে হয় নাই,' বলে জানান রূপসা দক্ষিণ ইউনিয়নের আরেক নারী ভোটার। 

তবে এবার নারীদেরকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন  প্রার্থী ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। চাঁদপুর-৪ আসনে ভোটের মাঠে আছেন ৬ প্রার্থী। নারীদের উদ্বুদ্ধ করতে নিয়মিত উঠান বৈঠক করছেন তারা। 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ বলেন, 'যে একটা ইউনিয়নে ভোট দিবে না বলেছে, এবার সবাই রেডি ইনশাআল্লাহ্‌। প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু আমাদের নারীদের একত্রে উঠান বৈঠক হয়েছে।'

এ প্রসঙ্গে চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী জানান, 'কয়েকটা উঠান বৈঠক করেছিলাম নারীদেরকে নিয়ে যেখানে তাদেরকে উদ্বুদ্ধ করেছি। তারা এবার কথা দিয়েছে যে, এবার তারা ভোটকেন্দ্রে যাবে, ভোট দিবে।' 

সব নির্বাচনের আগেই এই ইউনিয়নে নারীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালায় ইসি। এবারও তাদের ভোট দেওয়া নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন চাঁদপুর জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা। তিনি বলেন, 'অতীতের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নানা ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তারপর তাদেরকে (নারীদেরকে) কেন্দ্রমুখী করা খুব একটা যায়নি। আমরা এ বছরও সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে ভোটকেন্দ্রে নিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য।' 

উল্লেখ্য, রূপসা দক্ষিণ ইউনিয়নের ২১ হাজার ৬৯৫ ভোটারের মধ্যে ১০ হাজার ২৯৯ জনই নারী। 

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর