দুর্বৃত্তদের আগুনে পুড়ল নোয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থীর কার্যালয় 

নোয়াখালীতে আগুনে পুড়ে গেছে ৩ আসনের বিএনপি প্রার্থী বরকতউল্লা বুলুর নির্বাচনি কার্যালয়। সোমবার ভোরে রাজগঞ্জ ইউনিয়নে বিএনপির নির্বাচনি কার্যালয় ও পাশের তিনটি দোকান আগুনে পুড়ে যায়।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

নোয়াখালীতে আগুনে পুড়ে গেছে ৩ আসনের বিএনপি প্রার্থী বরকতউল্লা বুলুর নির্বাচনি কার্যালয়। সোমবার ভোরে রাজগঞ্জ ইউনিয়নে বিএনপির নির্বাচনি কার্যালয় ও পাশের তিনটি দোকান আগুনে পুড়ে যায়।

এদিকে এ ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা বিএনপির নির্বাচনি কার্যালয়সহ পাশের দোকানগুলোতে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিএনপির নির্বাচনি কার্যালয়, পাশের সাইকেল দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়।

বিএনপি প্রার্থীর নির্বাচনি সমন্বয়ক মুরাদ জিয়াউর রহমান সুমন অভিযোগ করে বলেন, মূলত বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হলেও পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে পাশের দোকানেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সবুর আহম্মদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর