গেমস অব থ্রোনসের আদলে জামায়াত আমিরের ব্যানার কোথা থেকে এল?

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

ব্যানারে লেখা ‘উইন্টার ইজ কামিং’। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর জনপ্রিয় একটি সংলাপ। এর অর্থ ‘শীত আসছে’। গেম অব থ্রোনসের একটি সিজনের শুরুতে দর্শকদের এমন এক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে দেখা যায় শীতের রুক্ষতা ও ‘দ্য ওয়াল’-এর ওপার থেকে আসা এক মহাবিপদের হাতছানি। এ বিপদের নেপথ্যে রয়েছে রহস্যময় ও ভয়ংকর ‘হোয়াইট ওয়াকারস’।

সিরিজটিতে রক্ষাকর্তা স্টার্ক পরিবারের মূলমন্ত্র ‘উইন্টার ইজ কামিং’। এটি সতর্কবার্তার পাশাপাশি মনে করিয়ে দেয় যে হাড়কাঁপানো শীতের সময় নর্থ বা উত্তরের জনপদকে রক্ষা করার গুরুদায়িত্ব এই পরিবারের কাঁধেই। ‘ওয়েস্টেরস’-এ শীতের আগমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়।

চট্টগ্রাম শহরে এখন শোভা পাচ্ছে এর আদলে তৈরি করা ব্যানার। আর তাতে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি। এতে লেখা রয়েছে সিরিজটির সেই বহুল জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং’।

চট্টগ্রাম নগরীর চকবাজার ও হালিশহর বড়পোল এলাকা ছেয়ে গেছে এমন ব্যানারে। ধারণা করা হচ্ছে, জামায়াত আমিরের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে এসব ব্যানার লাগানো হয়েছে। তবে এগুলো কে বা কারা লাগিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। জামায়াত বলছে, তারাও জানে না এই ব্যানারের বিষয়ে। তবে ব্যানারের নিচে লেখা ‘দাদু ফ্যান ক্লাব, চট্টগ্রাম’।

এ ব্যানারকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো শেয়ারও দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ সমালোচনাও করছেন।

জামায়াত-শিবিরের নেতারা জানিয়েছেন, এর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, ‘জামায়াত আমিরের ফ্যান বেইজ তৈরি হয়েছে। তাঁরা হয়তো ক্রেজ ব্যক্ত করতে গিয়ে এমন ব্যানার টানিয়েছেন। এটির সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। এরপরও বিষয়টি নিয়ে খবর নেওয়া হচ্ছে।’

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
গেল দুদিনে উপজেলার ২০টিরও বেশি এতিমখানায় গিয়ে অভিযুক্ত উপজেলা যুবদল নেতা মনির হোসেন মোল্লা ১০ থেকে ১২ হাজার টাকা করে পৌঁছে দিয়েছেন এবং দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এতিমখানাগুলোতে। তবে এসব অভিযোগও...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর