ধানের শীষের প্রার্থী বাদ পড়ায় দেবিদ্বারে যে প্রতীকে সমর্থন দেবে বিএনপি

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার পর কেন্দ্র থেকে জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা এসেছে। বিএনপির নেতা-কর্মীরা ১২ ফেব্রুয়ারি ভোটে জসীমউদ্দীনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করতে আহ্বান জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী। 

 

 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার পর কেন্দ্র থেকে জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা এসেছে। বিএনপির নেতা-কর্মীদের ১২ ফেব্রুয়ারির ভোটে জসীমউদ্দীনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করতে আহ্বান জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী। 

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে তারেক মুন্সী বলেন, ‘আমরা কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশিত হয়েছি, যেন জসিম উদ্দিনের ট্রাক মার্কার পক্ষে কাজ করি।’

এদিকে ধানের শীষ নির্বাচনে অংশ নিতে না পারায় হতাশা বিরাজ করছে দেবিদ্বারের বিএনপি নেতা-কর্মীদের মাঝে। ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপি নেতারা। 

আপিল বিভাগের রায়ে কুমিল্লা-৪ আসন থেকে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার আপিলটি খারিজ হয়ে গেছে। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী অংশ নিতে পারছেন না। নজুর আহসান মুন্সির মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বলেন, ‘আমরা হতাশ এবং ক্ষুব্ধ। দেবিদ্বার বিএনপির ঘাঁটি। কিন্তু বিএনপির মতো বড় দলের প্রার্থিতা না থাকায় আসনটিতে চরম হতাশা বিরাজ করছে। তবে আমরা চেষ্টা করব এই হতাশা থেকে শক্তি নিয়ে দলকে আরও সংঘটিত করার।’

মনজুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রের বৈধতা বাতিল হওয়াকে তিনি প্রার্থীর অসতর্কতা উল্লেখ করে বলেন, ‘তিনি যে ঋণ খেলাপির তথ্য গোপন করায় বিচারের মুখোমুখি হয়েছেন, সে বিষয়টি তিনি আগে থেকেই খেয়াল করলে, কিংবা যে আইনজীবী পূরণ করেছেন, তিনি সেটা খেয়াল করলেই এই ক্ষতি হতো না। অনেকেই এমন খেলাপির বিষয় সুরাহা করে প্রার্থিতা পেয়েছেন।’ 

বিএনপি নেতা দেবিদ্বারের বাসিন্দা এএসম মাসুদ রানা বলেন, ‘দেবিদ্বার পুরো চুপচাপ। বিএনপির নেতা-কর্মীরা হতাশ। কে কি করবে এখনো জানে না। এতদিন মামলা-হামলা সহ্য করে কি লাভ হলো?’

এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনসহ চারজন।

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর