ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনে এসেছে ৯ হাজার পোস্টাল ভোট, এখনও বাকি ২৬ হাজার 

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পোস্টাল ভোট গণনা। পোস্টাল ভোটের খাম পোস্ট অফিস থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছার পর সেগুলো স্ক্যান করে ফেলা হচ্ছে নির্ধারিত ব্যালট বাক্সে। দেশ-বিদেশ থেকে আসা এ ভোট প্রক্রিয়া করার কাজে ব্যস্ত এখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। 

 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৯ হাজার ৭০৭ জন প্রবাসী পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এরই মধ্যে দেশে আসতে শুরু করেছে তাদের ভোট। একই সঙ্গে দেশের ভেতরে দেওয়া পোস্টাল ভোটও আসছে। সেগুলো নিয়মানুসারে জমা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাখা লক বা সিল করা নির্ধারিত ব্যালট বাক্সে।

পবিত্র শবে বরাতের বন্ধের দিন বাদে আজ বৃহস্পতিবার পর্যন্ত গত ৩ দিনে বিদেশ থেকে এসেছে ৯ হাজারের বেশি ভোট। আর দেশের ভেতর থেকে এসেছে আরও প্রায় ৭শ পোস্টাল ভোট।

জেলার ৬টি আসনে পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন মোট ৪০ হাজার ১৮২ জন। এরমধ্যে প্রবাসের ২৯ হাজার ৭০৭ জন এবং দেশের ১০ হাজার ৪৭৫ জন।

প্রথম দিন দেশের ভেতর থেকে পাঠানো ৬৮টি পোস্টাল ভোট বাক্সে জমা হয়। এরপর দ্বিতীয় দিনে আসে ২ হাজার ১৯৪টি বিদেশি পোস্টাল ভোট। আজ বৃহস্পতিবার আরও সাড়ে ৭ হাজার পোস্টাল ভোট আসে। এরমধ্যে ৭ হাজারই বিদেশি।

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পোস্টাল ভোট গণনা। পোস্টাল ভোটের খাম পোস্ট অফিস থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছার পর সেগুলো স্ক্যান করে ফেলা হচ্ছে নির্ধারিত ব্যালট বাক্সে। দেশ-বিদেশ থেকে আসা এ ভোট প্রক্রিয়া করার কাজে ব্যস্ত এখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। পোস্ট অফিস থেকে আসার পর দুপুর থেকে বেশ রাত পর্যন্ত চলে এসব ভোট স্ক্যান করার কাজ। ভোটের দিন ভোট গ্রহণের সময় পর্যন্ত পোস্টাল ভোট বাক্সে জমা হবে। এরপর একই সঙ্গে হবে গণনা।

ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তার পক্ষে এ কাজের সার্বিক তত্ত্বাবধান করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ।

এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা এ প্রক্রিয়ায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও সরকারি চাকরিরত কোনো ব্যক্তি যিনি তার নির্বাচনী এলাকা বা ভোটার এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় চাকরিসূত্রে বা সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত, জেলখানায় বা আইনি হেফাজতে আটক থাকা কোনো ব্যক্তি যিনি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার, কোনো ব্যক্তি তিনি যে ভোটকেন্দ্রে ভোট প্রদানের অধিকারী সেই কেন্দ্র ব্যতীত অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্ব পালনের জন্য নিযুক্ত আছেন;  তারা পোস্টাল ভোট দিতে পারবেন। গত ৫ জানুয়ারি শেষ হয়েছে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন।

জেলার ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের ১২২৬ জন প্রবাসী এবং দেশ থেকে ৫৮৬ জন  পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন করেছেন। ব্রাহ্মণবড়িয়া-২ আসনে দেশ-বিদেশের ৫৯৯৫ জন  রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে ৪৭৮৯জন প্রবাসী, ১২০৬ জন দেশের। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৭২৬৪ জন প্রবাসী এবং ২৪৮৪ জন দেশ থেকে রেজিস্ট্রেশন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে প্রবাসের ৬৩১৮ জন, দেশের ৩০২৪ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৬৪৬৯ জন প্রবাসী, দেশের ১৬৪৫জন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের ৩৬৪১ জন প্রবাসী এবং ১৫৩০ জন দেশ থেকে রেজিস্ট্রেশন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর বাক্স খুলে প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার কাজ সম্পন্ন করবেন। এখন ৪টি স্ক্যানার দিয়ে পোস্টাল ব্যালটের খামগুলো স্ক্যানিং করে পোলিং এজেন্টদের উপস্থিতিতে বাকসে ঢুকিয়ে রাখা হচ্ছে। 

 

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর