চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

চাঁদপুর-৪ আসনের ফরিদগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে তিন দফা হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা, খাজুরিয়া বাজার ও রুপসা বাজারসহ পৃথক স্থানে একাধিক দফা হামলা চালানো হয়। এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে।

রাতে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান দাবি করেন, তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। এতে তিনি নিজেসহ সাবেক পৌর মেয়র মঞ্জিল, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, ইউসুফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ অনেকে আহত হন।

তিনি দাবি করেন, মোট আহতের সংখ্যা প্রায় ৩০ জন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির নামধারী হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি জানান, কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর