কুমিল্লায় সর্বাধিক নিবন্ধন, জয়-পরাজয়ের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে পোস্টাল ভোট

কুমিল্লা জেলায় জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে। প্রতি আসনে ৮–১০ হাজার পোস্টাল ভোট থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়–পরাজয়ের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে পোস্টাল ভোট।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম

সারা দেশের মধ্যে কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে এসব পোস্টাল ভোট স্ক্যানিংয়ের মাধ্যমে বাক্সবন্দী করছেন নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, কেন্দ্রে ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হবে পোস্টাল ব্যালট গণনার পর। জয়-পরাজয়ের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে এই পোস্টাল ভোট।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার। প্রবাসীদের পাশাপাশি যারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, এমন ব্যক্তিরা পোস্টাল ভোট দিয়েছেন।

কুমিল্লায় প্রতি আসনে গড়ে ৮ থেকে ১০ হাজার পোস্টাল ব্যালটের ভোট রয়েছে। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন কুমিল্লা ১০ আসন থেকে ১৩ হাজার ৯৩৮ জন। আর সবচেয়ে বেশি প্রবাসী ভোট এসেছে সৌদি আরব থেকে। যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে এ পোস্টাল ভোট জয় পরাজয়ের ফ্যাক্টর হতে পারে।

কুমিল্লা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান বলেন, ‘সারা দেশের মধ্যে কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে। অনেকগুলো আসনেই প্রায় ১১ থেকে ১২ হাজারের মতো ভোট রয়েছে। আমাদের মনে হচ্ছে, এই পোস্টাল ভোট নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। হয়তো অনেক ক্ষেত্রে পোস্টাল ভোটই ডিসাইডিং ভোট হিসেবে কাজ করতে পারে।’

প্রথমবার প্রবাসে থেকেও ভোট দিতে পেরে খুশি ভোটারেরা। সঠিকভাবে ভোট গণনার দাবি জানিয়েছেন তাঁরা।

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, ১২ ফেব্রুয়ারি কেন্দ্রের ভোট গণনার সঙ্গেই শুরু হবে পোস্টাল ভোট গণনার কাজ। দুটি ভেন্যুর ১১টি কেন্দ্রে প্রত্যেক প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা করা হবে। ভোট গণনা ও ফল প্রকাশে কুমিল্লা জেলায় নিয়োজিত থাকবেন ৪৮৭ জন কর্মকর্তা।

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর