বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ড

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই কার্যালয়ে থাকা একটি অটোরিকশা আগুনে পুড়ে গেছে।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই কার্যালয়ে থাকা একটি অটোরিকশা আগুনে পুড়ে গেছে।

শনিবার ভোর রাতের দিকে ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দীনেশগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুড়ে যাওয়া অটোরিকশাটির মালিক জামায়াতে শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রসুলপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়সাল জানান, প্রতিদিনের মতো রাতে কার্যালয়ে ভেতরে অটোরিকশাটি রেখে বাইরে থেকে বন্ধ করে যান তারা। ভোর রাতের দিকে কার্যালয়ে আগুন লাগার খবর পান। সেখানে গিয়ে দেখেন অটোরিকশাটি পুড়ে গেছে।

ফয়সালের অভিযোগ, জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে কেউ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর