টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা মারা গেছে

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হুজাইফা সুলাতানা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর মারা গেছে।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হুজাইফা সুলাতানা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর মারা গেছে।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে শিশু হুজাইফা মারা যায়।

হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মোহাম্মদ এরশাদ। তিনি জানান, ১০ জানুয়ারি রাতে সীমান্তের ওপারে টানা গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় শিশুটি খেলতে বাইরে বের হয়। এ সময় আবারও গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে হুজাইফার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ওই দিন রাতেই সেখান থেকে নিউরোসাইন্স হাসপাতালের লাইভ সাপোর্টে রাখা হয় তাকে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাঁর ভাতিজি।

মোহাম্মদ এরশাদ বলেন, ‘আইসিইউর চিকিৎসকেরা আমাদেরকে জানিয়েছেন গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর হুজাইফার মৃত্যু হয়।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর