লক্ষ্মীপুরে–৪ আসনে অর্ধেকেরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ৪৯৬ ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগে ভোটারদের মধ্যে শঙ্কা, নিরাপত্তায় প্রযুক্তি ব্যবহার করছে প্রশাসন।

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ৪৯৬ ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বিশেষ করে সদর ও রায়পুর আসনে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে শঙ্কা দেখা দিয়েছে ভোটারদের মধ্যে।

নদী ও কৃষি সমৃদ্ধ জনপদ লক্ষ্মীপুর। চারটি সংসদীয় আসনে ২৯ প্রার্থীর লড়াই। তবে ভোটের আমেজ ছাপিয়ে সাধারণ মানুষের কাছে বড় হয়ে দেখা দিয়েছে ঝুঁকি আর নিরাপত্তার প্রশ্ন।

জেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, ৪৯৬ কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সদর-৩ আসনে ৯০ এবং রায়পুর-২ আসনে ৯৫টি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ তালিকায়। বাদ যায়নি রামগঞ্জ ও রামগতি-কমলনগর আসনও।

বিএনপি-জামায়াতের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলাসহ তুলছেন নানা অভিযোগ।

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেন, ‘জামায়াতের প্রার্থীর ইন্ধনে কর্মীরা ভোট নিয়ে নানা জায়গায় নানা ধরনের ষড়যন্ত্র করছে। ভোট কারচুপির চেষ্টা করছে।’

লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম পাল্টা অভিযোগ তুলে বলেন, ‘বিএনপি প্রার্থীর সমর্থকেরা জামায়াতের সমর্থকদের ওপর হামলা-পাল্টা হামলা করছে। কোনো হামলা করে জামায়াতের বিজয় ঠেকানো যাবে না।’

বড় দলগুলোর এমন কাদা ছোঁড়াছুড়িতে সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। তাঁরা বলছেন, এবার নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটারেরা যেন ভোট দিতে যেতে পারে, সেটা সরকারের নিশ্চিত করা উচিত। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেগুলোতে আরও কড়াকড়িভাবে নিরাপত্তা জোরদার করা উচিত। পাশাপাশি প্রশাসন কঠোর নজরদারি বাড়ালেই ভোটারেরা ভোট দিতে আগ্রহী থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখলে ভোটার উপস্থিতি কমবে। তাই বাড়তি নজরদারি প্রয়োজন। অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে তাঁদের অনেকেই ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে পারেন। এতে ভোট কাস্টিংয়ের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভোটারদের ভয় কাটাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কথা বলছে প্রশাসন। বসানো হচ্ছে বিশেষ নজরদারি ক্যামেরা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা বডিওর্ন ক্যামেরা রাখছি। এতে করে কোন কেন্দ্রে কী অবস্থা আমরা সেটা লাইভ দেখতে পারব।’

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর