ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গা যৌথবাহিনীর হাতে আটক

নির্বাচনের দিন রোহিঙ্গাদের কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

সেনাবাহিনীর নেতৃত্বে উখিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে বসবাস করা এসব রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী।

আটককৃত রোহিঙ্গাদের যাচাই-বাছাই শেষে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার মঞ্জুর বিন আফনান বলেন, ‘আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের নিবন্ধন কার্ড রয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তবে যাদের কোনো নিবন্ধন নেই এবং আটককৃত বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

নির্বাচনের দিন রোহিঙ্গাদের কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর