নোয়াখালীতে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, প্রার্থীদের গাড়ি ভাঙচুর 

বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক ও স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। 

 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক ও স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সেনবাগের কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট ও সেনবাগ বাজারে এ সংঘর্ষ হয়। 

এ সময় দুই প্রার্থী তাদের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ তুলেছেন পরস্পরের সমর্থকদের বিরুদ্ধে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজী মফিজের লোকজন প্রতিবাদ মিছিল বের করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সেনবাগ থানার সামনে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান বলেন, কাবিলপুর ‘ইউনিয়নে কাপ-পিরিচ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুঁড়ে। যা আমার গাড়ির সামনের কাঁচ ভেঙে লক্ষ্যভ্রষ্ট হয়।’ 

অন্যদিকে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ব্যবহৃত ল্যান্ডক্রুজার গাড়ি লক্ষ্য করে কয়েকদফা ইট–পাটকেল ছোড়ে ভাঙচুর করেছে। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে গুলি হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নই। তবে হামলা হয়েছে। হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ 

ওসি আরও বলেন, ‘থানার মোড়ে মফিজুর ও জয়নুল আবেদিন ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ফারুকের গাড়িতেও হামলা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর