‘ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা তো কনভিন্স হবে না’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা সভায় ভোটকেন্দ্রে ঝামেলা-দখলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, লাঠিয়াল বাহিনী গিয়ে কেন্দ্রে গ্যাঞ্জাম করবে, দখল করবে, সিল মারবে- এমন চিন্তা কেউ করে থাকলে তা হজম করে ফেলতে হবে। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে উল্লেখ করে জানানো হয়, কোনো অনিয়মের সুযোগ নেই।

গতকাল রোববার দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়। সভায় বক্তৃতায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ জেলায় নির্বাচনের প্রস্তুতি তুলে ধরেন।

পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, ‘যে যতো যাই বলেন, এবারের নির্বাচনের যে প্রস্তুতি এখানে আসলে অনিয়মের কোনো সুযোগ নেই। প্রতিটি ইউএনও অফিসে কিন্তু একেবারে প্রতিটি কেন্দ্রের লাইভ বসে যাচ্ছে।’

এসপি আরও বলেন, ‘প্রিজাইডিং অফিসার বলেন, পুলিং অফিসার কিংবা পুলিশের ইনচার্জ বলেন, পুলিশের মোবাইল টিম-ধরেন সবাই কনভিন্স। কিন্তু সিসি ক্যামেরাতো কনভিন্স হবে না। তাই, আমরা ক্যামেরায় দেখতে পারব আসলে কী হচ্ছে। পুলিশের গায়েও বডি ওর্ন ক্যামেরা থাকছে– যে আমি সিসি ক্যামেরার লাইনটা কেটে দিলাম, আমার অনলাইন ক্যামেরায় পুলিশ রেকর্ড করতেছে। এতো কিছু মেজার নেওয়া হয়েছে স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করার জন্য। এক্ষেত্রে আগের সময় যেমন ছিল, লাঠিয়াল বাহিনী যাবে কেন্দ্রের মধ্যে, গ্যাঞ্জাম করবে, দখল করবে, সিল মারবে। আমার মনে হয় এটা কারও মধ্যে নেই। থেকে থাকলে এটা হজম করে ফেলতে হবে।’

সভার সভাপতি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, ‘সিসি ক্যামেরার মুভমেন্ট কোন দিকে থাকবে সে ব্যাপারেও মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলায় মোবাইল টিম থাকবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার- কোন জায়গায় আমাদের লেকিং থাকবে না। যেভাবেই হোক সাকসেসফুল হতে হবে। বাইরে থেকে ২০ জন ম্যাজিস্ট্রেট আসছেন। এছাড়া জেলার ম্যাজিস্ট্রেটরা থাকবেন।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন, এনসিপির আজিজুর রহমান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী নিয়াজুল করিম প্রমুখ। 

 

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর