কুমিল্লা-৯ আসনে ধানের শীষে সমর্থন দিয়ে সরে গেল আরও দুই প্রার্থী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

কুমিল্লা-৯ আসনে ধানের শীষে সমর্থন দিয়ে বসে গেছে দুই প্রার্থী। সোমবার বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে বিএনপি প্রার্থী আবুল কালামের এক নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতিকের আবুল কাশেম  নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা করেন। এসময় সমাবেশে বক্তব্য রাখাকালীন তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এর আগে, প্রতীক পাওয়ার পর এই আসনে ধানের শীষে সমর্থন দিয়ে নিজেকে নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বীতা  সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বিএনপির প্রভাবশালী বিদ্রোহী ফুটবল প্রতীকের সামিরা আজিম দোলা। তিনিও প্রচারণার মাঝামাঝি সময় থেকে ধানের শীষে ভোট চান।  

প্রচারণার শেষ দিনে নির্বাচনী সভায় সামিরা আজিম দোলা তার সমর্থক ভোটারদের বলেন, ''আপনারা তারেক রহমানকে জয়ী করতে, আবুল কালাম চাচাকে জয়ী করতে ধানের শীষে ভোট দেন। আমরা একসাথে বিএনপিকে জয়ী করতে চাই।' 

স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতিকের আবুল কাশেম বলেন, 'আমিও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ভোটাররাও ধানের শীষে ভোট দেবেন।'  

সমাবেশে বিএনপি প্রার্থী আবুল কালাম এই তিন প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা জানান।

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রতীক নেন বিএনপির ধানের শীষের প্রার্থী আবুল কালাম, বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সারোয়ার সিদ্দিকী, চেয়ার প্রতীকের ইসলামিক ফ্রন্টের আবু বকর সিদ্দিকী, জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সেলিম মাহমুদ, সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর