সক্ষমতা নিয়ে চরের ভোটকেন্দ্রে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোটকেন্দ্রে ২০০ জন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। সক্ষমতার সঙ্গে এসব ভোটকেন্দ্রে কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোস্টগার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আয়োজিত একটি যৌথ নির্বাচনী মহড়া পরিদর্শন করেন তিনি।

পরে মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোস্টগার্ডের মহাপরিচালক।

তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা দোলাচল ছিল। তবে এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সরকারের পক্ষ থেকে অ্যাপস, ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে। সারাদেশের চরাঞ্চলে কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য মোতায়েন থাকবে।’

মহাপরিচালক আরও বলেন, ‘আমরা কোনো ধরনের আশঙ্কা করছি না। আমাদের দৃঢ় বিশ্বাস, উপকূলীয় এলাকার ভোটকেন্দ্রগুলোতে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, সেখানে কোস্টগার্ডের উপস্থিতির ফলে জনগণের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে, তাতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হবে—ইনশাআল্লাহ।’

জিয়াউল হক বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।’

এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এবং কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্টগার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ জন সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম এলাকায় মোতায়েন থাকবে। ইতোমধ্যে এসব প্লাটুন স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী এবং নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর