কুমিল্লা-২ আসনে এক ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে হাসিবুল ইসলাম নামে এক ভোটগ্রহণ কর্মকর্তাকে (পোলিং অফিসার) প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মতিনের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানোয় বিএনপির প্রার্থী সেলিম ভূইয়ার অভিযোগের প্রেক্ষিতে ভোটের আগের রাতে তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান। তিনি জানান, তার পরিবর্তে তাৎক্ষণিকভাবে আরেকজনকে সে কেন্দ্রের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমাই মমিন বলেন, ‘ওই ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তাই তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি আর নির্বাচনী কোনো কাজে অংশ নিতে পারবেন না।’

এদিকে, কুমিল্লা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম ভূইয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির বহিষ্কার হওয়া নেতা ইঞ্জিনিয়ার এম এম মতিন বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করছেন।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর