নোয়াখালীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, হান্নান মাসউদের নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

নোয়াখালী ৬ (হাতিয়া) আসনে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের কর্মীদের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ১১ দল দলীয় জোটের প্রার্থী হান্নান মাসউদের নির্বাচনী অফিস ভাঙচুর করে বিএনপি কর্মীরা।

আহত জসিম উদ্দিন (৪৭) চানন্দি ইউনিয়নের শরিয়তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে তার শরীরে অস্ত্রপচার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, সন্ধ্যা পর থেকে চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজারে আড্ডা দিচ্ছিলেন তারা। রাত ৮টার দিকে নৌবাহিনীর টহল টিম সেখানে গেলে সবাই বাজার ছেড়ে চলে যায়। এ সময় দিতার হোসেন নামে হান্নান মাসউদের শাপতা কলির এক কর্মী ধানের শীষের কর্মী জসিম উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে নৌ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, জসিমের বুকে, পিঠে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অস্ত্রোপারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ১১ দল দলীয় জোটের প্রার্থী হান্নান মাসউদের নির্বাচনী অফিস ভাঙচুর করে বিএনপি কর্মীরা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘খোঁজখবর নেওয়া হচ্ছে। দুটি ঘটনাই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর