কেন্দ্র রেখে জামায়াত নেতার বাসায় ‘ভাত খাওয়ায়’ সহকারী পোলিং অফিসারসহ আটক ২

লক্ষ্মীপুর-৩ আসনের দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এমএ ওসমান ও গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং অফিসার ইকবাল হোসেনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ রয়েছে, রাতে কেন্দ্র রেখে জামায়াত নেতার বাসায় ভাত খেতে যান তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাদের আটক করে।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম

লক্ষ্মীপুর-৩ আসনের দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এমএ ওসমান ও গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং অফিসার ইকবাল হোসেনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ রয়েছে, রাতে কেন্দ্র রেখে জামায়াত নেতার বাসায় ভাত খেতে যান তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাদের আটক করে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশের এই কর্মকর্তা জানান, আটক দুইজন পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ৪৯৬টি ভোট কেন্দ্রে সকাল ৭ সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তবে পুরুষের চেয়ে মহিলা ভোটার উপস্থিতি অনেক বেশি। চারটি আসনে বিএনপি-জামায়াত, এনসিপিসহ ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর