ভোট দিলেন রুমিন ফারহানা

সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ভোট দিয়েছেন। কেন্দ্র পরিদর্শনে সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভোটে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ভোট দেন তিনি।

রুমিন ফারহানা কেন্দ্রে পৌঁছালে হাঁস হাঁস বলে শ্লোগান দিতে থাকে তাঁর সমর্থকেরা। শাহবাজপুরে নিজ বাসা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কেন্দ্রে যাওয়ার পথেও ভোটারেরা বিশেষ করে নারী ভোটারেরা নিজের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে  হাত তুলে শুভেচ্ছা জানান তাঁকে।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, ‘নোয়াগাঁও ইউনিয়নে তাঁর দুজন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়। আশুগঞ্জে আটটি কেন্দ্র অত্যন্ত ঝুকিপূর্ণ। আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।’

পরে তিনি শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরাইল সদরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর