লক্ষ্মীপুরে কয়েক কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একে অপরকে দুষছেন।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনলক্ষ্মীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একে অপরকে দুষছেন।

বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে। কেন্দ্রগুলো হলো, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চ বিদ্যালয়, মেঘনা বাজারের পাশের একটি কেন্দ্রে, ভবানীগঞ্জে ও লক্ষ্মীপুর-২ আসনের বিজয় নগর উচ্চ বিদ্যালয় ও হাসন্দিসহ কয়েকটি কেন্দ্র।

সরেজমিনে দেখা যায়, সদর আসনের পাশাপাশি অন্য তিন আসনেও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ।

লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে বিএনপির সন্ত্রাসীরা ভোটারদের ভোট দিতে বাধা প্রদান ও কয়েকটি কেন্দ্রে হামলা করেছে। প্রশাসনকে জানিয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়াতবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জামায়াতের প্রার্থীর লোকজন বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের ওপর হামলা করছে। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।’

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারটি আসনের ৪৯৬টি ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি সোনাবাহিনী, র‌্যাব,বিজিবি ও আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।’ 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর