ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে একজন আহত হন এবং প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট দেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় একজন আহত হন। এতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সৃষ্টি হওয়া এই পরিস্থিতি সেনা সদস্যরা এসে নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি জোট প্রার্থী খেজুর গাছ প্রতীকের জুনায়েদ আল হাবিবের
এজেন্ট শামসু মিয়া ও স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের এজেন্ট তানভীর পাঠানের মধ্যে জাল ভোট নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে হাতিহাতির এক পর্যায়ে তানভীর পাঠানকে শামসু মিয়া মুখে ঘুষি মেরে আহত করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. অহিদ হোসেন জানান, ৪ নম্বর বুথে দুজন এজেন্ট ধাক্কাধাক্কি ও মারামারি করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ জন্য পাঁচ থেকে ছয় মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর