চট্টগ্রামে একাধিক কেন্দ্রে সংঘর্ষ, আহত ৫

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মোমবাতি ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের দুটি কেন্দ্রেও সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্মীদের মধ্যে মারামারি হয়। ইসলামী ফ্রন্টের কর্মীরা জানান, বিএনপি কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন আহত হন।

সংঘর্ষে আহত আছিফ (২৪) নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানা গেছে। তিনি মোমবাতি প্রতীকের সমর্থক।

সুন্নি জোটের মোমবাতি প্রতীকের সমর্থকদের অভিযোগ, বিএনপির সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হাসানুল হক জানান, সংঘর্ষের ঘটনা কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঘটেছে। এতে কেন্দ্রে ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি।

এদিকে, জেলার ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও ফটিকছড়ি কলেজ কেন্দ্রে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর