চাঁদপুরে ধানের শীষের সমর্থকের বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা-ভাঙচুর, আহত ৫

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় যুবদল নেতার বাড়িতে ভাঙচুর, নারী ও শিশুসহ ৫ জন আহত। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের সাবেক যুবদল নেতা আক্তার হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী আলমগীর স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের অনুসারী।

আক্তার হোসেন জানান, সকালবেলা হঠাৎ করে আলমগীর ও তাঁর সহযোগিরা তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে গুরুতর আহত হন আক্তার হোসেন নিজে, তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা।

হামলায় আহত ব্যক্তিরা হলেন–জান্নাত (৯), আনোয়ার (৪৫), আক্তার হোসেন (৪০), তারেক (২১) এবং আকবর (৩০)। আহত ব্যক্তিদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আক্তার হোসেন আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে প্রায় ১ ভরি ২ আনা স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদগঞ্জ যৌথবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

উপপরিদর্শক মুহাম্মদ জাকির জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর