চাঁদপুরে ৩৬ প্রার্থীর মধ্যে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চাঁদপুর-১ কচুয়া আসনে ৪ জন, চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ আসনে ৬ জন, চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে ৫ জন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ৫ জন ও চাঁদপুর -৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে ৫ জনসহ মোট ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই জামানত হারিয়েছেন। মোট প্রার্থীর প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হচ্ছে।

চাঁদপুর-১ কচুয়া আসনে ৪ জন, চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ আসনে ৬ জন, চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে ৫ জন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ৫ জন ও চাঁদপুর -৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে ৫ জনসহ মোট ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৪৪(৩) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়-পরাজয়ের কারণে অধিকাংশ প্রার্থী এই শর্ত পূরণ করতে পারেননি। জেলায় ৫০ হাজারের উপরে ভোট পেয়েছেন ১১ প্রার্থী। বাকী ২৫ জন ১৫ হাজারের নিচে পেয়েছেন ভোট।

চাঁদপুর-১ কচুয়া আসনে বিজয়ী হন বিএনপির প্রার্থী আ.ন.ম. এহসানুল হক মিলন (১,৩৩,০৩২)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ (৭০,৩৬৮)। এখানে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৪ জন। তারা হলেন– গণফোরামের আজাদ হোসেন (৩২৯), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ নাছির উদ্দিন (৪৩৭১), গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন (২১৭) ও জাতীয় পার্টির হাবিব খান (৬৫২)।

চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) আসনে বিজয়ী হন বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন (১,৭২,৫০৬)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের এলডিপির প্রার্থী বিল্লাল হোসেন (৫৭,৪৭৩)। এখানে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৬ জন। তারা হলেন– বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার (২৮৩), ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুর (১২,৩০৭), নাগরিক ঐক্যের মো. এনামুল হক (১৪৩), জাতীয় পার্টির মো. এমরান হোসেন (১,৩২৮), গণঅধিকার পরিষদের মো. গোলাপ হোসেন (৩১৫) ও বাংলাদেশ রিপালিকান পার্টির ফয়জুন্নুর (৫০৯)।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিজয়ী হন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ (১,৬৫,৪০৪)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী মো. শাহজাহান মিয়া (১,০০,৮৬৫)। এখানে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৫ জন। তারা হলেন– বাংলাদেশ ইসলামী ফন্টের এ.এইচ.এম. আহসান উল্লাহ (২,২৭৮), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদীন শেখ (১৪,১৮১), গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন (১৪৩), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (৬৭৬) ও গণফোরামের সেলিম আকবর (৩০৭)।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হান্নান (৭৬,১৭৫)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ (৬৯,১৫৫) ও জামায়াতের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী (৬৬,৬৯২)। এখানে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৫ জন। তারা হলেন– স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন (১৮৪), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মকবুল হোসাইন (৫,২৬১),  জাতীয় পার্টির মাহমুদ আলম (২৭৭),  বাংলাদেশ ইসলামী ফন্টের মো. আবদুল মালেক (৫০৯) ও গণফোরামের মুনীর চৌধুরী (২৪০)।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিজয়ী হন বিএনপির প্রার্থী মো. মমিনুল হক (১,৮৫,৪০৪) । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী মো. নেয়ামুল বশির (৭৫, ৬৬০)। এখানে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৫ জন। তারা হলেন– জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন (১৫১৬),  ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী পাটোয়ারী (৬,৬৮১), স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন (২৬৮), ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. মাহমুদুল হাসান নয়ন (২৫৬) ও  ইসলামী ফন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (১৩,১৭০)।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, ‘যারা নির্ধারিত ভোটের কম পেয়েছেন, তাদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে। প্রত্যেক প্রার্থী মনোনয়ন দাখিলের সময় ৫০ হাজার টাকা করে জামানত দেয়। জেলায় ২৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
পরিবার জানায়, সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয়...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে অনুষ্ঠানে প্রধান...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
লোডিং...

এলাকার খবর