৭৩ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

​মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন বাংলাদেশি জেলে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি এই তথ্য জানিয়েছে।

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

​মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন বাংলাদেশি জেলে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি এই তথ্য জানিয়েছে।

সোমবার বিকেলে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

জানা গেছে, ​২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়েন এই জেলেরা। সে সময় আরাকান আর্মি তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে বন্দি করে রাখে। দীর্ঘ সময় পর বাংলাদেশ ও মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সফল আলোচনা ও সমন্বিত প্রচেষ্টার ফলে তাদের মুক্তি নিশ্চিত হয়েছে।

​কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা বাহিনীর নিরলস মধ্যস্থতায় এই জেলেরা মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

সোমবার প্রথম ধাপে মোট ৭৩ জনকে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এরই মধ্যে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফের নাফনদী মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আটক হওয়া ২০০ জেলেদের মধ্যে ৭৩ জনকে ফেরত দিলেও বাকি ১২৭ জন জেলে এখনো আরাকান আর্মির কাছে জিম্মি অবস্থায় রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর