লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশু স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার চরআবাবিল ইউনিয়নের আশকাল সর্দার বাড়ীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাইফুন হোসেন (৯)। সে একই এলাকার কৃষক জামাল হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। তারা তিন ভাই ও এক বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে বাড়ীর সামনে এসে সড়ক পার হচ্ছিল সাইফুন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সাইফুনকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। তবে সেটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর