কুমিল্লায় আলুর দাম নিয়ে শঙ্কা, সরকারি উদ্যোগে আলু সংগ্রহের দাবি

ফলন ভালো হলে সংরক্ষণের অভাবে চাহিদা অনুযায়ী দাম পাওয়া যায় না। সরকার চাইলে কৃষকের উৎপাদিত আলু কিনে সংরক্ষণ করে পরে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারে। এতে কৃষকরা যেমন দাম পাবে, তেমনি সংটকালে টিসিবির মাধ্যমে কম দামে আলু পেতে পারে সাধারণ মানুষ। না হয় বিগত বছরগুলোর মতো আবারো লোকসানের মুখ দেখবে চাষীরা, মাঠে- উঠোনে পচবে আলু।

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

কুমিল্লায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আলুর চাষ হলে বিগত বছরের মতো বাম্পার ফলন হয়েছে। তবে ফলন বেশি হলে যেখানে কৃষকদের মুখে হাসি ফোটার কথা, সেখানে দুশ্চিন্তার ভাজ কপালে।

কৃষকরা বলছে, ফলন ভালো হলে সংরক্ষণের অভাবে চাহিদা অনুযায়ী দাম পাওয়া যায় না। সরকার চাইলে কৃষকের উৎপাদিত আলু কিনে সংরক্ষণ করে পরে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারে। এতে কৃষকরা যেমন দাম পাবে, তেমনি সংটকালে টিসিবির মাধ্যমে কম দামে আলু পেতে পারে সাধারণ মানুষ। না হয় বিগত বছরগুলোর মতো আবারো লোকসানের মুখ দেখবে চাষীরা, মাঠে- উঠোনে পচবে আলু।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ‘এ বছর আলু চাষে লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৫ শত হেক্টর। আলু চাষ হয়েছে ৮ হাজার ৩১০ হেক্টর জমিতে। ফলন বাম্পার হয়েছে। কয়েক জাতের আলু উৎপাদন সন্তোষজনক। কৃষকদের যে দাবি সরকারিভাবে আলু সংগ্রহ করে সংরক্ষণ- বিষয়টি উপকারী। সরকারি উদ্যোগে আলু সংগ্রহ করার উদ্যোগ নেওয়া যায় কি না – এ বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করব।’

সরেজমিনে ঘুরে জানা গেছে, কুমিল্লার প্রায় সকল উপজেলাতে আলুর ভালো ফলন হয়েছে। লালমাই উপজেলার বরল এলাকার মাঠে গিয়ে দেখা গেছে, ফেব্রুয়ারির শেষ থেকেই মাঠ থেকে আলু উত্তোলন করছেন কৃষকরা।

কৃষক রুস্তম আলী বলেন, ‘গতবার অনেক কম দামে আলু বিক্রি করলেও এবার আবারও আলু চাষ করেছি। ফলন ভালো হয়েছে। এলাকার সব কৃষকই খুশি। কিন্তু সমস্যা হলো শুরুর দিকে বেপারীদের আলুর চাহিদা থাকে দাম বেশি পাওয়া যায়, যাদের আলু তুলতে দেরী হয় তারাই মন মত দাম পায় না। তাই কৃষকরা এখন চায় ন্যায্য দামে আলু বিক্রির নিশ্চয়তা, সরকার চাইলে কৃষক বাঁচাতে পারে।’

রুস্তম আলী আরও বলেন, শুরুতে সংগ্রহ করা আলু দিয়ে ব্যাপারীরা মজুদ করতে কোল্ডস্টোরেজ ভরতি করে। কিন্তু প্রান্তিক কৃষক যাদের আলু আগে বিক্রি হয় না, তারাই পড়ে বিপদে। তারা কোল্ডস্টোরেজেও জায়গা পায় না, আবার ব্যাপারিদের কাছেও দাম পায় না।’

আড়তদার নাসির উদ্দিন বলেন, ‘৪২ কেজির বস্তা ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাহলে কেজি হয় ১২ টাকা। আর কৃষকের কাছ থেকে কেনা হয় কেজি পরে ৯/১০ টাকা। এখনো গত বছরের আলু বের হচ্ছে কোল্ডস্টোরেজ হচ্ছে।’

আলু চাষী সাহাব উদ্দিন বলেন, ‘সরকার যদি নির্ধারিত মূল্যে আলু কিনে রাখে তাহলে আড়তদারের কাছে আলু বিক্রির পরও যদি আলু থাকে তাহলে সেটি নষ্ট হবে না। আমি গত বছর তিনভাগের দুই ভাগ আলু বিক্রি করেছি লাভে, বাকি এক ভাগ লোকসানে। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করেছি। কিন্তু খুচরা বাজার থেকে আমাকেই ২৮/৩০ টাকা কেজি আলু কিনে খেয়েছি।’

সাহাব উদ্দিন বলেন, ‘সরকার আলু সংগ্রহ করলে প্রান্তিক চাষী ও উদ্যোক্তা চাষী বেঁচে যাবে। মজুতদার থেকে মানুষও বাঁচবে।’

বগুড়া থেকে আসা নিমসার বাজারের আলুর আড়তদার মো. আইয়ুব বলেন, ‘শুরুতে ব্যাপারীরা মোটমুটি দামে আলু কিনে মজুদ করে ফেলে। এরপর যখন বাজারে আলুর দাম কমে যায় তখন তারা বেচা বন্ধ করে দেয়। কৃষক তখন আলু পঁচে যাওয়ার ভয়ে কম দামে বিক্রি করতে থাকে। আবার যখন সঙ্কট দেখা দেয় তখন মজুতদাররা আবার বাজারে আলু বেশি দামে ছাড়তে শুরু করে।’

বিগত বছর দেখা গিয়েছিল কুমিল্লার বুড়িচং উপজেলার কৃষকেরা সবচেয়ে বেশি তাদের উৎপাদিত আলু নিয়ে ভোগান্তিতে পড়েছে। দাম কম পাওয়ার পাশাপাশি জায়গা না পাওয়াই অনেককেই দেখা গেছে মাঠে ঘাটে আলু ফেলে রাখতে। কারও কারও আলু পচে গিয়েছে, কেউ আবার একেবারে নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছে বাজারে।

সবচেয়ে বেশি লোকসানে পড়েছে নতুন উদ্যোক্তা চাষিরা। তারপরও এ বছর কৃষকরা আবারও আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিনা আক্তার।

কৃষি কর্মকর্তা বলেন, ‘বুড়িচং উপজেলায় রপ্তানিযোগ্য ভ্যালেন্সিয়া এবং বাড়ি ৯০ জাতের আলোর ভালো ফলন হয়েছে। এছাড়া স্থানীয় কৃষকরা কার্ডিনাল, ডায়মন্ড ও সানশাইন যাতে দেশীয় আলু চাষ করে লক্ষমাত্রা অর্জন করেছে। কিন্তু দাম এবারও কম। সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা মণ ধরে আলু বিক্রি হচ্ছে। এই দামে বিক্রি হলে লোকসানই হবে।’

কুমিল্লার কৃষি বিপণন কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, ‘আলু একসময় ওএমএসে বিক্রি হয়েছে। আলুর দাম পেতে হলে আলু দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে। রপ্তানিযোগ্য আলু চাষে আগ্রহী হতে হবে কৃষকদের এবং সরকার উদ্যোগ নিলে আলু রপ্তানিও সম্ভব।’

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান বলেন, ‘আলু চাষে কুমিল্লা কৃষকরা আগ্রহী। উৎপাদনও ভালো। কিন্তু মৌসুমে আলু বিক্রি নিয়ে কৃষকরা যে সমস্যায় পরে তা নিয়ে তাদের দাবি সরকারকে জানাতে পারব।’

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ‘কৃষিমন্ত্রী মহোদয় কুমিল্লার সন্তান। তিনি কুমিল্লার পাশাপাশি সারাদেশের কৃষকদের কথাই ভাববেন। সরকারিভাবে আলু সংগ্রহ করে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা যায় কি না- আমরা বিষয়টি কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে জানাব।’

 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর