রাউজান যেন এখন হত্যাকাণ্ড-আতঙ্কের জনপদ

রাউজান গত দুই বছরে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও অপহরণের কারণে আতঙ্কের মধ্যে ছিল। নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং স্থানীয় নেতারা সন্ত্রাস দমন ও শান্তি ফেরাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছেন।

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১:০১ এএম

২০২৪ সালের ৫ আগস্টের পর হত্যাকাণ্ড আর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে চট্টগ্রামের রাউজান। স্থানীয়রা আশা করছে, নতুন সরকার শান্তি আনবে এলাকায়। আর গত দেড় বছর ধরে চলা রাউজানের হত্যাকাণ্ড ও সন্ত্রাস নির্মূল করতে চান নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। পাশাপাশি সন্ত্রাস দমনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে সরকারি দল।

গত দেড় বছরে রাউজানে হত্যা, চাঁদাবাজি, অপহরণের মতো ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। রাজনৈতিক বিরোধে নানা দল ও গ্রুপে বিভক্ত নেতা-কর্মীরা জড়িয়ে পড়েছেন সংঘাতে। এই সময় অন্তত ২০টি হত্যাকাণ্ডের মধ্যে অর্ধেকের বেশি রাজনৈতিক ছত্রছায়ায়।

তবে জাতীয় সংসদ নির্বাচনের পর স্থিতিশীল হতে শুরু করেছে এখানকার পরিস্থিতি। আগে বিএনপির রাজনীতিতে বেশ কয়েকটি পক্ষ সক্রিয় থাকলেও এখন সবাইকে এক জায়গায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ত্রাস ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নিয়েই মাঠে নামার ঘোষণা নবনির্বাচিত সংসদ সদস্যের।

চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘সন্ত্রাস যদি থাকে আমি নেই, আমি যদি থাকি সন্ত্রাস নেই। এ ধরনের কঠিন অবস্থান আমি নিয়েছি।’

অশান্ত রাউজানে শান্তি ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের কথা বলছে সরকারি দলের নেতা-কর্মীরা। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণের অংশগ্রহণ জরুরি মনে করছে সন্ত্রাস বিরোধী কমিটি।

রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ বলেন, প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত যাতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ আশ্রয় বা প্রশ্রয় না পায় সে ব্যবস্থা করা হচ্ছে।

রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন বলেন, সন্ত্রাস নির্মূলে এলাকার সকলের সহযোগিতা প্রয়োজন।

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর