কুয়েতে বিস্ফোরণে নিহত বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

কুয়েতে মিসাইল বিস্ফোরণে নিহত প্রবাসী বাংলাদেশি জাহেদ হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপে। তিনি সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অধীন রহমতপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়িতে এখন শুধুই শোকের মাতম।

বৃহস্পতিবার বিকেলে কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে মিসাইল বিস্ফোরণে জাহেদ হোসেন গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানায়, চার বছর আগে উট চড়ানোর ভিসায় জাহেদ কুয়েত যান। বৃহস্পতিবার সন্ধ্যায় তার সহকর্মীদের কাছ থেকে মৃত্যুর সংবাদ পান পরিবারের লোকজন। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শোকাচ্ছন্ন পুরো পরিবার। নিহত জাহিদের স্ত্রী ও এক ছেলে রয়েছে। 

এর আগে বাহরাইনের হিদ শহরে ড্রোন বিস্ফোরণে নিহত হয়েছেন সন্দ্বীপের ছেলে এস এম তারেক। আহত হয়েছেন একই উপজেলার আরেক প্রবাসী নাজিম উদ্দিন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে সেদিনই নিহন হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর পাল্টা হামলা চালাতে শুরু করে ইরানও। 

ইসরায়েলের বিভিন্ন শহরের হামলা চালানোর পাশাপাশি ইরানের লক্ষ্যবস্তুতে রয়েছে কুয়েত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, স্থাপনা ও মার্কিন দূতাবাসগুলো।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর