বাঁশঝাড়ে মিলল নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:২১ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া একটি মাদরাসার ছাত্র জুবায়ের হোসেন রুবেলের (৮) মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার দিনগত রাতে বালিথুবা ইউনিয়নের শোশাইরচর মাইজের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রুবেল স্থানীয় সানখীরসাইর নূরানী ও হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল। তিন ভাইয়ের মধ্যে রুবেল ছিল সবার ছোট রুবেল।

রুবেলের বাবা মো. আব্দুল কাদের ও মা নুরুন নেসা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর রুবেল প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়। রাত বাড়তে থাকলেও সে বাড়িতে ফিরে না আসায় এলাকাজুড়ে মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

 সন্তান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নেয়ার আহ্বান জানিয়েছেন মো. আব্দুল কাদের–নুরুন নেসা দম্পতি।

স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর