নোয়াখালীতে বিয়ের কথা বলে নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

হাতিয়ায় বিয়ের কথা বলে তালাকপ্রাপ্ত এক নারীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নামে থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৩৪ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের কথা বলে তালাকপ্রাপ্ত এক নারীকে (৩০) ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে তিনজনের নামে থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীকে আজ বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এর আগে, গত মঙ্গলবার রাতে নলচিরা ইউনিয়নে তরমুজ খেত পাহারার টংঘরে নারীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, তিন সন্তানের জননী ওই নারীর আগে একাধিক বিয়ে হয়েছিল। কিন্তু কোনো বিয়ে শেষ পর্যন্ত টেকেনি। বর্তমানে তিনি আবার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কিছুদিন আগে পরিচিত এক ব্যক্তিকে নিজের জন্য আরেকটি পাত্র দেখতে বলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি মোবাইল ফোনে তাকে বিয়ের কথা বলে ডেকে তরমুজ খেত পাহারার একটি টংঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুজনসহ তিনজন মিলে তাকে আটকে রেখে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে একজনের নাম-ঠিকানা জানা গেছে। অন্য দুজনকে শনাক্তের চেষ্টা এবং তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর