জ্বালানি সংকটে হাতিয়ায় স্পিডবোট চলাচল বন্ধ 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জ্বালানি তেলের সংকটে নদী পথে দ্রুতগামী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। গত তিন দিন থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট রুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা।

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জ্বালানি তেলের সংকটে নদী পথে দ্রুতগামী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। গত তিন দিন থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট রুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা।

জানা যায়, ব্যবসায়ীরা কৃত্রিম জ্বালানী সংকট তৈরি করার কারণে হাতিয়া উপজেলায় স্পিড বোট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দ্বীপাঞ্চলের মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পর্যন্ত এই রুটটি হাতিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত যাত্রী দ্রুত যাতায়াতের জন্য এই স্পিডবোটের ওপর নির্ভরশীল। কিন্তু হঠাৎ করে গত তিনদিন ধরে সব স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের অনেককে বিকল্প ধীরগতির নৌযান ব্যবহার করতে হচ্ছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি দুর্ভোগও বেড়েছে।

নলচিরা স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, জরুরি কাজে প্রায় প্রতিদিনই এই রুটে যাতায়াত করে জেলা শহর মাইজদীতে যেতে হয়। কিন্তু স্পিডবোট বন্ধ থাকায় এখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় নির্ধারিত সময়েও গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযানই মানুষের প্রধান যাতায়াত মাধ্যম। সেখানে যদি জ্বালানি সংকটের কারণে স্পিডবোট বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্পিড বোট চালক মনির হোসেন বলেন, ঈদ সামনে থাকলেও স্পিডবোট বন্ধ থাকায় কয়েকদিন ধরে তাদের কোনো আয়-রোজগার নেই।

তিনি বলেন, ‘সারা বছর কষ্ট করে কাজ করি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু এখন আয় রোজগার বন্ধ থাকায় পরিবারের জন্য বাজার করাতো দূরের কথা, ছেলেমেয়েদের জন্য ঈদের নতুন কাপড়ও কিনতে পারছি না। এতে খুব কষ্ট লাগছে। আমরা অল্প বেতনে কাজ করে কোনোভাবে সংসার চালাই। এখন জ্বালানি সংকটে স্পিড বোট বন্ধ থাকায় আয়ও বন্ধ হয়ে গেছে। আমার উপার্জনের ওপরই পুরো পরিবার নির্ভর করে। আয় না থাকায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’

হাতিয়া চেয়ারম্যান ঘাটের জ্বালানি তেল ব্যবসায়ী এস এম চৌধুরী ট্রেডার্সের মালিক জাফর চৌধুরী দিনু বলেন, ‘প্রায় ৮ থেকে ৯ দিন আগে ডিপো থেকে তেল আনার জন্য তারা গাড়ি পাঠিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল পাননি। পরে জানানো হয় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি ছাড়া তেল দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘নিয়ম মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতিপত্র সংগ্রহ করে ডিপোতে জমা দিয়েছি। কিন্তু এতকিছুর পরও এখন পর্যন্ত এক ফোঁটা তেলও দেওয়া হয়নি।’

এ বিষয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়া সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত করছে। হাতিয়ায় বর্তমানে যে সংকট সৃষ্টি হয়েছে তা শুধু ব্যবসায়ীদের নয়, পুরো হাতিয়া অঞ্চলের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্পিডবোট ও অন্যান্য নৌযান বন্ধ থাকায় যাত্রী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। খুব দ্রুত সমস্যা সমাধানে উদ্যাগ নেওয়া হবে।’

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জলসহ উভয়...
নোয়াখালীতে একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেলেও চোরদের খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর